কোল্ডড্রিংক্সের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

0
52

কক্সবাজার খবর ডেস্কঃ

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ওই ছাত্রী। পরে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিকেলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কালিকাপুর গ্রামের আক্তার মাতুব্বর ছেলে আশরাফ মাতুব্বরের (২৭) বিরুদ্ধে একই এলাকার বাড়ির পাশের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে ধর্ষণের অভিযোগে ওই স্কুলছাত্রী মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে স্কুলছাত্রীর পরিবার। ধর্ষণের শিকার ওই ছাত্রী কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে।

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বড় ভাই বলেন, শুক্রবার সন্ধ্যায় আমার বোন পাশে চাচার বাড়ি যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এ সময় আশরাফ আমার বোনকে কৌশলে কোল্ডড্রিংক্সের সাথে অচেতন করার ওষুধ মিশিয়ে খাওয়ায়। এতে সে অচেতন হয়ে পড়লে আশরাফ তাকে বাড়ির পিছনে নিয়ে রাতভর ধর্ষণ করে। সারারাত আমরা বোনকে খুঁজতে থাকি। ভোররাতে আমরা বাড়ির পিছন থেকে আশরাফ ও বোনকে উদ্ধার করি। এ সময় আমরা পুলিশকে খবর দিলে কৌশলে আশরাফ পালিয়ে যায়। পরে বোনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করি। আমি আমার বোনের ধর্ষণকারীর কঠোর শাস্তির দাবি জানাই।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুব আবির বলেন, একটা মেয়ে ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, কালিকাপুর এলাকা থেকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। ঘটনার সত্যতা পেলে ধর্ষনকারীকে আইনের আওতায় আনা হবে।

আগেঅক্টোবরে আসতে পারে ঘূর্ণিঝড় ‘হিকা’
পরেচকরিয়ায় প্রবাসী স্বামীর ১ কোটি ৩০ লক্ষ আত্মসাত করলেন স্ত্রী