নির্বাচন কমিশন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

0
21

ডেস্ক নিউজঃ

রাজধানীর আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশন ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

রোববার (০৮ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার ফরহাদুল আলম বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। আরো তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।

আগেহ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আহ্ববায়ক কমিটি গঠিত
পরেরোহিঙ্গা ক্যাম্পে বন্ধ হচ্ছে না মোবাইল নেটওয়ার্ক!