বান্দরবানে ঝরনায় গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

0
21

কক্সবাজার খবর ডেস্কঃ

বান্দরবানে ঝরনায় গোসল করতে গিয়ে তাহসান আহ‌মেদ (১৭) নামে এক ক‌লেজছা‌ত্রের মৃত্যু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১০ সে‌প্টেম্বর) বিকেল ৩টার দিকে সদ‌রের রেইচা এলাকার‌ ঘোনাপাড়ার রুপালি ঝরনায় এ দুর্ঘটনা ঘটে। তাহসান ঢাকার রাজধানী‌ আইডিয়াল ক‌লে‌জের ছাত্র। তার বা‌ড়ি ঢাকার রামপুরায়।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, সকা‌লে ঢাকা থে‌কে ক‌য়েকজন পর্যটক বেড়া‌তে এ‌সে রুপালি ঝরনায় গোসল কর‌তে যান। এ সময় সেখা‌নে এক ছে‌লে অসাবধানতা বশত গোসল করার জন্য পা‌নি‌তে ঝাঁপ দিলে তাহসানের গা‌য়ের ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় তাহসান। পরে স্থানীয়রা তা‌কে অজ্ঞান অবস্থায় উদ্ধার ক‌রে সদর হাসপাতা‌লে নি‌লে দায়িত্বরত চি‌কিৎসকরা তাকে মৃত ঘোষণা ক‌রেন।

বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) মো. এনামুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত বাংলানিউজকে জানান, নিহ‌তের মরদেহ বান্দরবান সদর হাসপাতা‌লে রাখা হয়েছে। স্বজনরা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

আগেএমপির বিরুদ্ধে রিপোর্ট প্রকাশের পর সাংবাদিককে হত্যাচেষ্টা
পরেস্বর্ণের দাম কমলো ভরিতে ১১৬৬ টাকা