নাইক্ষ্যংছড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ১ মেম্বার

0
79

 

জাহাঈীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আরিফ উল্লাহ চুট্রু বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেম্বার নির্বাচিত হতে যাচ্ছেন। এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কোনও প্রার্থী না থাকায় বিনা ভোটে মেম্বার হতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে থেকে আর কেউ মনোনয়ন ফরম জমা দেননি। তাই বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বর্তমান মেম্বার আরিফ উল্লাহ চুট্রু অাবারো মেম্বার নির্বাচিত হতে যাচ্ছেন। নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ জানান, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে একাধিক প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় আরিফ উল্লাহ প্রথামিক ভাবে নির্বাচিত হয়েছেন, তবে যাচাই বাছাই শেষে মনোনয়ন ফরম বৈধ হলেই তাকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষানা করা হবে।

আগেইসলামী ছাত্রসমাজের অর্ধশত বার্ষিকী সম্মেলন ও সমৃদ্ধ স্মারক করবে কক্সবাজার জেলা কর্মপরিষদ
পরেস্থানীয়রা রোহিঙ্গা যুবতীদের বিয়ের চেষ্টা করছে : জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এসপি মাসুদ