আওয়ামী লীগের সম্মেলন ২০-২১ ডিসেম্বর

0
14

কক্সবাজার খবর ডেস্কঃ

গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলতি বছরের ২০ ও ২১ ডিসেম্বর দলটির ২১তম ত্রি-বার্ষিক সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দলের কার্যনির্বাহী সংসদের প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন।

শুরুতেই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ওপর মানুষের বিশ্বাস আস্থা ধরে রাখতে হবে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায় পর্যন্ত যেসব নেতাকর্মী আছে তাদের প্রত্যেককে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।

এক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও বলেন আওয়ামী লীগ সভাপতি।

প্রতি তিন বছর পর পর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়। এর আগে সর্বশেষ ২০১৬ সালের ২৩ অক্টোবর দলটির সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা টানা অষ্টমবারের মতো নির্বাচিত হন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে এসেছিলেন ওবায়দুল কাদের। হিসেব অনুযায়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ পূরণের দুই মাসের মাথায় এই সম্মেলন হচ্ছে।

 

আগেনিজেকে যোগ্য হিসাবে গড়ে নেওয়াই আগামী দিনের চ্যালেঞ্জঃ মহেশখালী এসোসিয়েটের মিলন মেলায় নেতৃবৃন্দ
পরেটেকনাফে মালয়েশিয়াগামী ১৬ রোহিঙ্গা আটক