মহেশখালীতে পুলিশি হয়রানির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

0
32

মহেশখালী প্রতিনিধিঃ

মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নে নোনাছড়ি বাজারে স্থানীয় পুলিশ ক্যাম্পের একজন এএসআই এর  হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। তারা এ অবস্থার দ্রুত প্রতিকারের দাবি জানান। ১৫ সেপ্টেম্বর (রোববার) বিকেলে কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজার জমিদার ব্যবসায়D সমিতির আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ হয়।

সমিতির সভাপতি মঞ্জুর আলম সুজনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আব্দুস সত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাজারের ব্যবসায়ি সমিতির নেতা ও স্থানীয় যুবলীগের অর্থ সম্পাদক জামাল হোসেন, যুবলীগের সাবেক সহসভাপতি শামসুল আলম, ব্যবসায়ি সমিতির নেতা মোহাম্মদ জয়নাল ও আহসানুল হকসহবিভিন্ন ব্যবসায়ী।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন -গত বছরের ২১ অক্টোবর মহেশখালীতে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাবের ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে অস্ত্র জমাদিয়ে আত্মসমর্পণ করা অনেক সন্ত্রাসী বর্তমানে এলাকায় ফিরে এসে ফের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে। এরা স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপের পক্ষ হয়ে কাজ করে।

বক্তাদের অভিযোগ, সম্প্রতি কালারমার ছড়া পুলিশ ক্যাম্পে যোগদান করা এএসআই মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে হাবিলদার মো. হাসান ও দুই পুলিশ কনস্টবল ওই প্রভাবশালী গ্রুপের কাছে অবৈধভাবে ম্যানেজ হয়ে স্থানীয় নোনাছড়ি বাজারে ব্যবসায়ীদের হয়রানি করছে।
সম্প্রতি বাজারের মুদি দোকানদার আব্দুল হান্নানকে গ্রেফতার করতে এসে ব্যবসায়ীদেরকে দীর্ঘ সময় ধরে অহেতুক হয়রানি করা হয়। হান্নান ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি।

তাছাড়া এর আগেও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু বক্করকে গ্রেফতার করার নামে একই কায়দায় হয়রানি করা হয়। তাদের অভিযোগ,  কালারমার ছড়া বাজার এলাকায় একাধিক সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরাফেরা করলেও তাদের ধরতে কোনো প্রকার অভিযান চালানো হয় না। অথচ সন্ত্রাসী জমির, রশিদ মিয়া, সরওয়ার, কালা জাহাঙ্গির ও সেলিম প্রকাশ কালামিয়াসহ অসংখ্য দাগী আসামি প্রকাশ্যে ঘুরাফেরা করে বেড়াচ্ছে।

তাদের সাথে এএসআই জাহাঙ্গিরের সখ্যতা থাকায় তারা প্রকাশ্যে ত্রাস সৃষ্টি করে চলছে।  বাজারে আতংক সৃষ্টির পাশাপাশি নিরীহ চাষিদের চিংড়ি ঘেরে পর্যন্ত সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে ।  পুলিশ সদস্যদের সহায়তায় ইতোমধ্যে স্থানীয় প্রভাবশালী গ্রুপ স্থানীয় সাধারণ চাষিদের ৩টি চিংড়ি ঘের দখলে নিয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

প্রতিপক্ষের কাছে ম্যানেজ হয়ে এএসআই জাহাঙ্গীরের এমন আচরণের প্রতিবাদ জানান স্থানীয় ব্যবসায়ীরা। তারা দ্রুত তাকে প্রত্যহার করে নেয়ার দাবি জানান।ব্যবসায়ীরা মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

আগে‘অনুতপ্ত’ রাব্বানীর ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস
পরেযৌনপল্লীতে প্রভা