[post_category_links]

সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু

[post_sub_title]
[post_reporter_with_date]

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাপের কামড়ে শাহীন হোসেন (৩০) ও সোহান হোসেন (১০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সাপটি প্রথমে ছোট পরে বড় ভাইকে কামড় দেয়।

তারা দুজনে ঘুমন্ত অবস্থায় ছিল। উপজেলার নাগপাড়া গ্রামে সোমবার দিবাগত এ ঘটনা ঘটে।

তাদের চাচা আবুল কাশেম জানান, রাতে খাবার খেয়ে বড় ভাই শাহীনের সঙ্গে ঘুমিয়ে ছিল ছোট ভাই সোহান। দিবাগত রাত ১ টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ প্রথমে ছোট ভাই সোহানকে কামড় দেয়। পরে বড় ভাই শাহীনকে কামড় দেয়।

জ্বালাপোড়া শুরু হলে ঘুম থেকে উঠে তারা ঘরের মধ্যে সাপ দেখতে পায়। পরে সাপটিকে হত্যা করা হয়।

খবর পেয়ে তিনি ভাতিজাদের বাড়ি যান। তখন তাদের অনেক বেশি অসুস্থ দেখাচ্ছিল। তাদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা খারাপ হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাই সোহান মারা যায়। সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া হাসপাতালে বড় ভাই শাহীনের মৃত্যু হয়।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]