এটা ‘ইয়াবা ও মাদক ব্যবসায়ীর বাড়ি’

0
1

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনীতে সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিতের কাজ শুরু করেছে।

ফেনী ৪ বিজিবির সদস্যরা শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পরশুরাম উপজেলার বাউর খূমা গ্রামের মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়িতে সাইনবোর্ড টাঙিয়ে এ কার্যক্রম শুরু করেছেন।

ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) পরশুরাম উপজেলার দুবলারচাদ নামক স্থান হতে ২০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল ফেনসিডিলসহ জসিম উদ্দিনকে (৩৫) আটক করে পরশুরাম বিওপির টহলদল। আটক জসিম উপজেলার বাউর খুমা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

শুক্রবার ওই বাড়িতে ‘ইয়াবা ব্যবসায়ী’ ও ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ ব্যানারে লিখে চিহ্নিত করা হয়েছে। এছাড়া অন্যান্য মাদক ব্যবসায়ীদের বাড়ি একইভাবে চিহ্নিত করার কার্যক্রম চলমান রয়েছে।

সুত্র : দি বাংলাদেশ টুডে।

আগেপটিয়ায় ২৪ রোহিঙ্গা গ্রেফতার
পরেকক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ২২