হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে প্রায় সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। এছাড়াও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। সুত্রঃ বাংলা নিউজ













