খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাবিতে ছাত্রদলের মিছিল

0
3

কক্সবাজার খবর ডেস্কঃ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন ছাত্রদলের নতুন কমিটির নেতারা।

রোববার, সেপ্টেম্বর ২২, বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে দেখা করে ক্যাম্পাসে সব সংগঠনের সহাবস্থানের দাবি জানিয়ে বের হওয়ার পর ছাত্রদল নেতাকর্মীরা মিছিল করেন। এ সময় তাদের হাতে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখাসংবলিত পোস্টার ছিল।

বেলা ১১টার দিকে ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীসহ মধুর ক্যান্টিনে প্রবেশ করেন। এ সময় ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী তাদের অভিনন্দন জানান। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ছাত্ররাজনীতির আতুড়ঘর হিসেবে পরিচিত মধুর ক্যান্টিন।

আগেকক্সবাজারে আট প্রকল্প উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
পরেকুতুবদিয়া দ্বীপ রক্ষায় কক্সবাজারে নাগরিক সমাজের মানববন্ধন