সেন্টমার্টিনে বিজিবির জনবল সীমান্ত নিরাপত্তার জন্য যথেষ্ট : মহাপরিচালক

0
4

কক্সবাজার খবর ডেস্কঃ

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের একটি অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে। দ্বীপে যে জনবল রয়েছে তা সীমান্তের নিরাপত্তার জন্য যথেষ্ট। ভূগোলিক অবস্থানগত কারণে সেন্টমার্টিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।

তিনি বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক পাচার রোধ, মানব পাচার রোধ সহ অপরাধ দমনে সফলতা আনবেন।
সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন শেষে এ বিজিবির মহাপরিচালক এ কথা বলেন। মঙ্গলবার দুপুর দেড়টায় বিশেষ হেলিকপ্টারযোগে তিনি সেন্টমার্টিন দ্বীপে অবতরণ করেন।

এরপর বিজিবির মহাপরিচালক সরাসরি সেন্টমার্টিনের কোনার সংলগ্ন বিজিবির অস্থায়ী বিওপি পরিদর্শন করেন।

পরে বিওপিটির স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য তিনি নির্বাচিত জায়গা ঘুরে ঘুরে দেখেন। এসময় বিজিবির ঊর্ধ্ব তন কর্মকর্তাদের নতুন স্থাপনা নির্মাণ সংক্রান্ত বিশেষ নির্দেশনা প্রদান করেন। বেলা ৩ টার দিকে হেলিকপ্টার যোগে তিনি দ্বীপ ত্যাগ করেন।

সেন্টমার্টিনে দীর্ঘ ২১ বছর পর নতুন করে সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন এবং বিওপি প্রতিষ্ঠার পর এটি বিজিবির কোন মহাপরিচালকের প্রথম সফর।
এর আগে দ্বীপটিতে বিজিবি সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকলেও কোস্টগার্ড নিয়োজিত করার পর বিজিবি সদস্যদের প্রত্যাহার করা হয়েছিল

আগেপাবর্ত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মীনা দিবস পালিত
পরেমেরিন ড্রাইভে রেজুখাল যৌথ চেকপোষ্টে ইয়াবাসহ যুবক আটক