কক্সবাজার খবর ডেস্কঃ
বান্দরবান উপজেলার লামায় ৩৮ পিস ইয়াবাসহ আব্দুল মালেক (৩৮) মেম্বারকে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় লামা পৌরসভার লাইনঝিরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার মরহুম দানু মিয়ার ছেলে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ইয়াবাসহ ইউপি মেম্বারকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে আগেও বেশ কয়েকটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। ইতিমধ্যে তাকে একাধিকার জেলে প্রেরণ করা হয়েছিল। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।











