রামুতে দারুল কুরআন নূরানী একাডেমীর সাপ্তাহিক তারবিয়াতী অনুষ্ঠান সম্পন্ন

0
1

 

প্রেস বিজ্ঞপ্তি
রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর সাপ্তাহিক তারবিয়াতী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ও চারিত্রিক উন্নতি সাধনের লক্ষ্যে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এ আয়োজন করা হয়। আজ ৩ অক্টোবর সকালে অনুষ্ঠিত তারবিয়াতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, একাডেমির পরিচালক হাফেজ মুহাম্মাদ আবুল মঞ্জুর।
শিক্ষা পরিচালক মাওলানা দিদারুল আলমের সঞ্চালনায় এ আয়োজনে অতিথি ছিলেন, নূরানী একাডেমী উন্নয়ন পরিষদের সদস্য, তরুণ ইসলামী শিক্ষানুরাগী মুহাম্মদ শাকিল শাহরিয়ার ( হৃদয়)। এছাড়াও আলোচনায় অংশ নেন, শিক্ষক মাওলানা আব্দুর রহমান, হাফেজ জয়নুল আবেদীন, অভিভাবক আলহাজ্ব ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, হাদীস শরীফ, কালেমা, মাসায়েল, হামদ-নাত, ইসলামী সঙ্গীত, বিষয়ভিত্তিক বক্তৃতা উপস্থাপন করেন।

আগেহিমছড়িতে পাওয়া গুলিবিদ্ধ লাশের পরিচয় মিলেছে
পরেঘুমধুম বিজিবির অভিযানে ১৪ শত পিচ মিয়ানমারের পাতাবিড়িসহ আটক-১