গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

0
3

 

নিজেস্ব প্রতিবেদক:
শত্রুতার জের ধরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী গ্রামের মো: সেলিম উল্লাহর প্রায় দুইশত লেবু গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটেছে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্যের বড়ভাই মনিরজ্জানের সন্ত্রাসী বাহিনীরা। ১অাক্টোবর (মঙ্গলবার) দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী গ্রামে জামতলী চর নামক স্হানে প্রায় ৪ একর জমির ওই গাছ কেটে ফেলা হয়।

মো: সেলিম উল্লাহ বাগানের ওই লেবু বাগানের গাছ কেটে ফেলার কারণে তাঁদের অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক সেলিম বলেন,
শত্রুতার জের ধরে অামার গ্রামের ৯নং ওয়াডে ইউপি সদস্যর বড়ভাই মনিরজ্জানের নেতৃত্বে নুরুল ইসলাম, জসিম উদ্দিন জয়নাল উদ্দিন রোববার দিবাগত রাতে তিন একর জমির প্রায় দুইশত লেবু গাছ কেটে ফেলে। বাগানে রোপণ করা সব গাছের মাঝ বরাবর ধারালো অস্ত্র দিয়ে কেটে রাখা হয়। এতে তাঁদের তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সেলিম। তিনি কান্না জড়িত কন্ঠে অরো বলেন অামার রোজগারের একমাত্র সম্বল হচ্ছে এ লেবু বাগান, অামি ওই লেবু বাগানে গিয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনী

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অানোয়ার হোসেন জানান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী গ্রামে একটি লেবু বাগানের গাছ কাটার খবরটি পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নিতে মোবাইলে কল করা হলে তারা কল রিসিভ করেন নাই।

আগেরামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচের শুভ উদ্বোধনঃ জোরে মারো হেইয়্যা প্রতিধ্বনিতে মুখরিত…
পরেপেঁয়াজের মূল্য বেশী রাখায় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা