রামুতে  ইসলামী মহা সম্মেলনে ধর্মপ্রান মানুষের উপস্থিতি জনসমুদ্রে পরিণত

0
8

 

আল মাহমুদ ভূট্টো,রামু

জোয়ারিয়ানালা সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে ইসলামী মহা সম্মেলনে হাজারো ধর্মপ্রান মানুষের উপস্থিতি মহাসমুদ্রে পরিণত হয়। শুক্রবার ( ৪ অক্টোবর) জোয়ারিয়ানালা এইচ এম সাঁচী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইসলামী মহা সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামিয়া তা’লীমিয়া,ঢাকার প্রিন্সিপাল বিশ্বনন্দিত মুফাস্সিরে কুরআন, খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক, কুয়াকাটা। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর- রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। প্রধান মেহমান ছিলেন মাওলানা জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ। বিশেষ বক্তা ছিলেন ইসলামী রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি কেফায়তুল্লাহ শফিক, জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা, নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রামের পরিচালক মাওলানা বেলাল উদ্দীন নানুপুরী, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা হাফেজ আব্দুল হক ছাড়াও দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ কুরআন- হাদিসের আলোকে বয়ান পেশ করেন।

আগেপন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মরদেহে রামু সেনা নিবাসের জিওসির ফুলেল শ্রদ্ধা
পরেপ্রতিমা দেখতে এসে লাশ হয়ে ফিরল দুই ভাই