মিনি ট্রাকে ইয়াবা পাচার, গ্রেফতার ২

0
6

নগরের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার থেকে একটি মিনি ট্রাকসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪০) ও মো. খোকন (২৫)।

নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান জানান, দুইজন ইয়াবা ব্যবসায়ী লামার আজিজনগর থেকে ঢাকামেট্রো ড-১১৮১২৩ নম্বরের একটি মিনি ট্রাকে করে চাঁদপুরে ইয়াবা নিয়ে যাচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর ফিরিঙ্গিবাজার থেকে ওই মিনি ট্রাকসহ দুইজন গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ওই মিনি ট্রাক থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।সুত্রঃবাংলানিউজ

আগেকুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে ‘পালাতে’ চেয়েছিলেন সম্রাট
পরেআড়ালে তিস্তা, উল্টো ভারত পেল ফেনী নদীর পানি