কাশ্মীর ইস্যুতে সব সময় পাকিস্তানের পাশে থাকবে চীন

0
7

আন্তর্জাতিক ডেস্কঃ

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সব ধরনের সহযোগিতা দেয়ার অঙ্গীকার করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

দু’দিনের চীন সফরে বুধবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বেইজিংয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট। ভারত-পাকিস্তান আলোচনার তাগিদ দেন তিনি।

 

 

তার মন্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। কাশ্মীরকে অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে তৃতীয় পক্ষের নাক গলানোর অধিকার নেই বলে জানায় নয়াদিল্লি।সুত্রঃবাংলাদেশ টুডে

আগেঅষ্টম শ্রেণির ছাত্রী রিশা হত্যা মামলায় ঘাতক ওবায়দুলের মৃত্যুদণ্ড
পরেআমিতাভকে ভালোবাসি: রেখা