অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

0
9
কক্সবাজার খবর ডেস্কঃ
আনোয়ারায় পিএবি সড়কে বাঁশখালী গামী রোগীবাহী অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফারণ ঘটনায় একই পরিবারের শশুর, পুত্রবধূ ও মেয়ে নিহত। গুরুতর আহত আরও ৩ জন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার চাতরী চৌমুহনী শশী কমিউনিটি সেন্টারের পার্শ্বে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহতরা হলেন- বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার মুফিজুর রহমান (৭০), মেয়ে বুলবুল আক্তার (২৫) ও পুত্রবধূ জয়নাব বেগম (২৮)।
আহত তিনজন হলেন- একই পরিবারের সাইফুদ্দিন (২৫), নেজাম উদ্দিন (২০) ও চকরিয়ার সামসুল আলমের ছেলে হেলপার মোহাম্মদ মুন্না (২৫)।
জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা শেষে বৃদ্ধ রোগীকে তার পরিবারের ৩ জন সদস্যরা অ্যাম্বুলেন্স করে বাঁশখালী বাড়িতে নেওয়ার পথে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে ঐ অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফারণ হয়ে ঘটনাস্থলে রোগী ও তার পুত্রবধূ ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়। এসময় এ পরিবারের ৩ জন সদস্য সহ গাড়ির ১ জন হেলপার গুরুতর ভাবে আহত হয়। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর টিম ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন৷ চিকিৎসাধীন অবস্থায় ঐ পরিবারের মেয়ে বুলবুল মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী বহন করছিল। অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যায়।
আগেরামুতে নৌকা বাইচের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত
পরেযুবতীকে ফুঁসলিয়ে অনৈতিক কাজে লিপ্ত করায় দায়ে স্বামী-স্ত্রী আটক