
কক্সবাজার খবর ডেস্কঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাবেক পুলিশ সদস্যের স্ত্রী মাহফুজা খাতুনের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামের মুন্সী বাড়ির সুপারী বাগান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মাহফুজা দক্ষিণ কেরোয়া গ্রামের মুন্সী বাড়ির সাবেক পুলিশ সদস্য মৃত বাহার উল্যার স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে সুপারী বাগানে বস্তাবন্দি ওই নারীর লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রায়পুর থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া বলেন,ধারণা কথা হচ্ছে যে কেউ তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তাবন্দি করে ফেলে রাখে।













