ইনানী মেরিন ড্রাইভ পাশে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
4

কক্সবাজার খবর ডেস্ক :

মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার ইনানী ইমামের ডেইল এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। শনিবার ১৯ অক্টোবর ভোর সাড়ে ৬ টার দিকে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের লাশটি দেখতে পায়।

স্থানীয় লোকজন পড়ে থাকা লাশটির বিষয়ে উখিয়া থানা পুলিশকে খবর দেয়। স্থানীয় লোকজন সিবিকে-কে জানান, লাশের গায়ে কালো শার্ট, পরনে জিন্স প্যান্ট ও শরীরে গুলির চিহ্ন রয়েছে। নিহত যুবকের বয়স অনুমানিক ২৮ বছর পর্যন্ত হতে পারে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর সিবিকে-কে জানান, ইনানী ইমামের ডেইল এলাকায় একটি লাশ পড়ে আছে খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আগে‘ফরিদ আহমেদ চৌধুরী ছিলেন একজন গুনি ও জাতীয় মাপের শিল্পী’
পরেভয়াবহ আগুনে পুড়ল চট্টগ্রামের জহুর হকার মার্কেট