রামুতে অবৈধ ডিটিএইচ’র মাধ্যমে ক্যাবল ব্যবসা জমজমাট

0
7

 

হাসান তারেক মুকিমঃ

রামুতে সরকারী নীতিমালা বর্হিভূত লাইসেন্স বিহীন কন্ট্রোলরোম ও অবৈধ ডিটিএইচ(DTH)এর মাধ্যমে ক্যাবল(ডিস)ব্যবসা জমজমাট। একশ্রেনীর অসাধু ডিস ব্যবসায়ী সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন থেকে অবৈধ ডিটিএইচ(DTH)এর মাধ্যমে দেদারছে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার ফলে  বৈধ ব্যবাসীরা যেমন ক্ষতিগ্রস্থ্ হচ্ছে তেমনি সরকারও বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্টসুত্রে জানা যায়, আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাকিঁ দিয়ে হরহামেশা লাগানো হচ্ছে ডিটিএইচ ও সেটবক্স। অবৈধ পথে আনা এসব ডিটিএইচ ও সেটআপ বক্স দিয়ে পাইরেসির মাধ্যমে বিভিন্ন পে চ্যানেলের ডাউনলিংক করে গ্রাহক পর্যায়ে সম্প্রচার করছে। আর এসব যন্ত্রাংশ কেনা ও নবায়নের করতে গিয়ে  প্রতিবছর হুন্ডির মাধ্যমে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। যা ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা আইন ২০০৬এবং লাইসেন্স বিধিমালা ২০১০ পরিপন্থী। একই সাথে তারা সরকারের রাজস্ব ফাকিঁ দিয়ে হুন্ডির মাধ্যমে দেশের বিপুল অর্থ  বিদেশে পাচার করছে।

 

 

 

সরকার ক্যাবল টিভি ডিজিটাল করার নির্দেশ প্রদান করেছেন, এবং যে সমস্ত চ্যানেল ডাউনলিং করে বাংলাদেশে প্রচারের জন্য অনুমতি দিয়েছে যে সমস্ত চ্যানেলের ডিস্টিবিউটারগণও সরকারের ধার্যকৃত রেভিনিউ দিতে ব্যার্থ হচ্ছে অবৈধ ডিটিএইচ ব্যবসায়ীর কারনে।

টাটা স্কাই,সান টিভি,ডিস টিভি,ভিড়িও কন,এয়ারটেল,রিলায়েন্সসহ সকল প্রকার বিদেশী ডিটিএইচ বাংলাদেশে অনুমোদন না থাকলেও রামুতে অসাধু ক্যাবল নেটওর্য়াক(ডিস)ব্যাবসায়ীরা ডিটিএইচ দ্বারা ক্যাবল নেটওর্য়াক ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন যা সম্পুর্ন অবৈধ ও বেআইনী। এসমস্ত অবৈধ ব্যবসায়ীদের প্রভাবের কাছে সাধারন গ্রাহকরাও এক প্রকার জিম্মি হয়ে আছে। প্রকৃত গ্রাহক সুবিধা থেকে গ্রাহকদের বঞ্চিত করা হচ্ছে।

 

 

 

অবৈধ ডিটিএইচের বিষয়ে সরকারের নির্দেশনামত যথাযথ আইনের প্রয়োগ হলে  অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধ হওয়ার পাশাপাশি বিদেশে টাকা পাচার বন্ধ করা সম্ভব হবে এবং এ খাত থেকে সরকার বিপুল পরিমান রাজস্ব আদায়ে সক্ষম হবে বলে মনে করছেন সচেতন মহল।

অবৈধ ডিটিএইচ ব্যবসা বন্ধে স্থানীয় প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছেন ব্যবসায়ী মহল।

 

 

আগেনিষিদ্ধের পর আবার চালু তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় অনলাইন গেম পাবজি
পরেটেকনাফে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারী পুরুষ আটক