আগুনে পুড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

0
17

কক্সবাজার খবর ডেস্কঃ

আগুনে পুড়ে মো. আশরাফুল নামে পাঁচ বছরের এক শিশু মারা গেছে। চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন মোল্লাপাড়ায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মোল্লাপাড়ার নিরিবিলি আবাসিক এলাকার একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে শিশুটির বাবা, মা ও বড় বোনও দগ্ধ হয়েছেন।

ডবলমুরিং থানার এসআই তারেক আজিজ জানান, নিরিবিলি আবাসিক এলাকার বাসাটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের চমেক হাসপাতালে নিয়ে গেলে আশরাফুল আজ সকাল সাড়ে ৭টার দিকে মারা যায়।

 

 

অগ্নিদগ্ধ হওয়া তার বাবা আমীর হোসেন (৪৫), তার মা খালেদা আক্তার (৩০) ও তার বড়বোন অনিয়া (৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ।

চমেক হাসপাতাল বার্ন ইউনিট সূত্র জানায়, মারা যাওয়া শিশুটির শরীরের প্রায় ৩৪ শতাংশ পুড়ে গিয়েছিল। তার বাবার শরীরের ৮৬ শতাংশ, তার মায়ের ৫০ শতাংশ এবং মেয়েটির শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আগেকক্সবাজারের ভাঙ্গা রাস্তা নিয়ে চরম বিরক্ত সাধারণ মানুষঃ সমালোচনা সর্বত্র
পরেফেসবুক সমাজের পঞ্চম স্তম্ভ : জাকারবার্গ