
আনচার উল্লাহ, উখিয়া।
উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকায় আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করার জন্য সম্মাননা স্মারক পেলেন উপজেলা কমিনিউটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক একেএম শহিদুল্লাহ কায়ছার ।
কক্সবাজার জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক অবরোধ পর্যালোচনা সভা সেপ্টেম্বর 2019 অনুষ্ঠানে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম, ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন এই সম্মাননা স্মারক তুলে দেন।
উপজেলার চোর-ডাকাত সন্ত্রাস ও মাদক চোরাকারবারিদের সাথে তিনি কখনো আপোষ করেননি। মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স ঘোষণার পর থেকেই তিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার , ইউনিয়নের খুচরা ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে ক্রেতা সেজে ইয়াবা কিনতে চাইলে তার প্রমাণ পাওয়া যায়। তারা বলেন কায়সার ভাইয়ের কারণে এখন ব্যবসা করতে পারিনা, সে প্রত্যেক পাড়ায় পাড়ায় লোক দিছে, মাদকসেবনকারীরাও আগের মত চোখে পড়ে না বলে জানা যায়।
উক্ত অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে কমিউনিটি পুলিশিং ফোরামের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ৮ টি থানার সার্কেল ও ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।












