যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুককে বহিষ্কার

0
9

কক্সবাজার খবর ডেস্কঃ

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ গণভবনে বিকেলে যুবলীগের নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেয়া হয়, যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হবেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম ও সদস্য সচিব যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। এছাড়া যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সবাই এই কমিটির সদস্য থাকবেন।

 

 

 

 

এদিকে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

সম্প্রতি যুবলীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর থেকে ওমর ফারুক চৌধুরীর নামও উঠে আসে।

 

 

 

 

আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার করা হয় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়া, যুবলীগ নেতা জি কে শামীমসহ অনেকেই।

ইতিমধ্যেই ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করা ছাড়াও তার বিদেশে যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পর থেকেই আড়ালে চলে যান ওমর ফারুক। ক্যাসিনোকাণ্ডে সুবিধাভোগী হিসেবে নাম আসায় ওমর ফারুককে গণভবনে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।সুত্রঃ যমুনা টিভি

আগেইয়াবা ব্যবসা চালিয়ে যাওয়ার জন্যই কক্সবাজারে চেম্বার করেন চিকিৎসক
পরেরামুতে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্যতালিকা না রাখায় অর্থদণ্ড