রাঙ্গামাটিতে অপহৃত বিএনপি নেতাকে গুলি করে হত্যা

0
10

কক্সবাজার খবর ডেস্কঃ

রাঙামাটির রাজস্থলীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি দ্বীপময় তালুকদারকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার ভোর রাতে উপজেলার ২নং গাইন্দা ইউনিয়নের তাইতং পাড়ায় এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার জিরো মাইল এলাকা থেকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।

তিনি রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের হেডম্যান (গ্রাম প্রধান)।

 

 

রাজস্থলী থানার তদন্ত কর্মকর্তা সৈয়দ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করছেন

আগেটেকনাফে বন্দুকযুদ্ধে ছলিম ডাকাত নিহতঃঅস্ত্র ও ইয়াবা উদ্ধার
পরেচট্টগ্রামে সিকিৎসক হত্যার মূলহোতা কালু ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত