মেনন ক্যাসিনো থেকে মাসে দশ লাখ করে টাকা পেতেন বলে প্রচার, তা কি হাজার কোটি লোপাট করার চেয়েও বড় অপরাধ?

0
6

জসিম মালিক :

রাশেদ খান মেনন সম্পর্কে আমার তেমন পড়াশোনা নেই। সারাজীবন পড়েছি উপন্যাস গল্প। রাজনীতি নিয়ে বেশি ঘাঁটাঘাঁটির সময় পাইনি। স্বীকার করি আমি একজন গাধা টাইপ মানুষ। কিন্তু রাজনীতির প-িতদের লেখা যে, পড়ি না তা তো নয়। মাঝে মাঝে পড়ি এবং পড়ে পড়ে কিছু শিখি। উইকিপিডিয়া ঘেঁটে তার সম্পর্কে জেনে নেবো। মেনন সাহেবকে কয়েকদিন থেকে দেখছি তুলোধুনো করা হচ্ছে। এর কারণ কি। তিনি হাজি হয়েও ক্যাসিনোর টাকা খাইছেন সেটা তার অপরাধ না বাম রাজনীতি করেন সেটা। নাকি নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন, মন্ত্রী হয়েছেন সেটা তার অপরাধ। ঠিক ক্লিয়ার না আমার কাছে।

 

 

 

মেনন সাহেব ক্যাসিনো থেকে মাসে দশ লাখ করে টাকা পেতেন বলে প্রচার হয়েছে। এটা কি হাজার কোটি টাকা লোপাট করার চেয়েও বড় অপরাধ। আপনারা যে বাংকের ভল্টকে নিজের বাড়ির ড্রয়ার মনে করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন সেটা কোনো অপরাধ নয়। মেনন সাহেব নিজেই বলেছেন নয় লাখ কোটি টাকা বিদেশে পাচার হইছে। তাইলে। আজব তো। নির্বাচিত মন্তব্য : কায়সার আলম অপরাধী ছোট কিংবা বড় সেটা বিবেচ্য নয়। ব্যক্তিটি যেই হোক অপরাধীকে হালকা করে দেখার সুযোগ নেই বলেই মনে করি। ২. উমর ফারুক তার অপরাধ নির্বাচন নিয়ে মন্তব্য। আমার সেটাই মনে হচ্ছে সে কতো দুর্নীতি করেছে সেই ধারণা হয়তো নেই তবে তার চেয়ে কয়েক হাজার গুণ দুর্নীতি করা লোক দেশে আছে। ফেসবুক থেকে

সুত্রঃ আমাদের সময়

আগেনওয়াজ শরিফকে ‘বিষ’ প্রয়োগের অভিযোগ
পরেভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর স্থগিত রাখার আহ্বান যুক্তরাষ্ট্রের