উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা সহ রোহিঙ্গা আটক

0
5

শহিদুল ইসলাম,উখিয়া

কক্সবাজারস্থ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) উখিয়ায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে।

র‌্যাব-১৫ এক মেইল বাতায় জানায়,গোপন সংবাদের তারা জানতে পারে যে,২৪ অক্টোবর বৃহস্পতিবার কতিপয় মাদক ব্যবসায়ী উখিয়া থানাধীন থায়াংখালী জামতলী বাজারের কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার ব্রীজের উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ৩টায় র‌্যাব-১৫’র একটি দল আভিযান চালিয়ে জোড়পূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক ও উয়িারর বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-এফ-১৫১ এর মৃত সফিউল্লাহ’র পুত্র মোঃ শফিক (৩৮),কে গ্রেফতার করে।

 

 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী শফির হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে মোট ৯ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪৯ লাখ ৬৫ হাজার টাকা।

 

র‌্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেসাবেক এমপি কাজলের সাথে পৌর বিএনপি’র সাক্ষাত
পরেআব্বু-আম্মু মিলেমিশে থেকো’, চিরকুট লিখে স্কুলছাত্রের আত্মহত্যা