
কক্সবাজার খবর ডেস্কঃ
নগরীর বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া এলাকা থেকে পুলিশ ৫ শিবির ক্যাডারকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়াস্থ বাবুল সাহেবের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ৫টি একনলা বন্দুক, ৫টি কার্তুজ, স্টীলের তৈরী ১টি ছোরা, স্টীলের তৈরী ২টি চাপাতি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো-মোঃ আব্দুল কাদের সুজন (২৯),মোঃ রুহুল আমিন (২১),মোঃ জাবেদ প্রঃ ভাইনে জাবেদ (৩১),মোঃ তুহিন প্রঃ তুফান (২৮) ও রায়হান আহম্মেদ রনি (২০)।
বায়েজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক গোলাম মোঃ নাসিম জানান, সিএমপির উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে বৃহস্পতিবার রাতে বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়াস্থ বাবুল সাহেবের মাঠে অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫টি একনলা বন্দুক, ৫টি কার্তুজ, স্টীলের তৈরী ১টি ছোরা, স্টীলের তৈরী ২টি চাপাতি উদ্ধার করা হয়।











