[post_category_links]

উখিয়ায় কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

[post_sub_title]
[post_reporter_with_date]

শফিক আজাদ,উখিয়া

সারা দেশের ন্যায় উখিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উখিয়া থানার রাস্তার মাথা থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে আবারো থানার সামনে এসে শেষ হয়।

 

 

 

উখিয়া থানা আয়োজনে র‌্যালিটিতে উখিয়া থানা প্রশাসন পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর ইউনিয়ন ও ওয়ার্ডের সদস্যরা অংশগ্রহণ করেন।

‘পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি-মাদকমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে ব্যানার ফেস্টুন নিয়ে কমিউনিটি পুলিশ সদস্য, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উখিয়ায় কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভা।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার তাহিদ নাহিয়ান আদনান তাইয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, এএসপি মারুফ, সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উখিয়া থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জালিয়া পালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সভাপতির বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর।
অনুুুুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]