চট্টগ্রামে ৫২৪ কোটি টাকার সাত প্রকল্প উদ্বোধন সেতুমন্ত্রীর

0
8

কক্সবাজার খবর ডেস্কঃ

চট্টগ্রাম জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষে ৫২৪ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সকাল ১০টায় আগ্রাবাদ সড়ক ভবনের সম্মেলন কক্ষে তিনি এসব প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

 

 

 

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- প্রায় ৪৫৮ কোটি ব্যয়ে চট্টগ্রাম-রাঙামাটি জাতীয় মহাসড়ক (এন-১০৬) হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত ৪ লেনের প্রকল্প, এক কোটি টাকা ব্যয়ে ফটিকছড়ি সড়ক উপ-বিভাগ অফিস কাম পরিদর্শন বাংলো নির্মাণ প্রকল্প, শাহ আমানত সেতুর ইলেকট্রনিক্স টোল সিস্টেম ও ওজন স্কেলের কার্যক্রম, ৫ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের ৪৪তম কিলোমিটারে ৩১ দশমিক ৮২ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু প্রকল্প, সীতাকুণ্ডের বড় দারোগাহাট ওজন স্কেলের নবনির্মিত ৫ম লেনের কার্যক্রম। এছাড়া প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে মইজ্জারটেক-বিএফডিসি-মৎসবন্দর ফেরিঘাট সড়কে ২টি পিসি গার্ডার সেতুর পুনঃনির্মাণসহ এক কিলোমিটার থেকে ৫ কিলোমিটার পর্যন্ত সেতু মজবুতকরণ, সম্প্রসারণ ও নতুন সড়ক নির্মাণ কাজ প্রকল্প এবং প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে চন্দনাইশের কাশিমপুর-রেলওয়ে স্টেশন-বাগিচারহাট সড়কের ১০ কিলোমিটার পর্যন্ত ফ্লেক্সিবল পেভমেন্ট ও রিজিড পেভমেন্ট দ্বারা মান উন্নীতকরণ প্রকল্প উদ্বোধন করেন সেতুমন্ত্রী।

আগেচট্টগ্রামে ‘জিনের ব্যবসা’, ৩ জন ‘স্বর্ণমূর্তি’সহ বাকলিয়ায় ধরা
পরেকচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা সম্পন্ন