উখিয়ায় বন বিভাগের জায়গা থেকে ১২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
6

উখিয়া প্রতিনিধি :

 উখিয়া উপজেলার ডালার পাহাড় নামক এলাকায় বনবিভাগের জমি থেকে ১২টি বসতবাড়ি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইনখালীর ডালার পাহাড় এলাকায় এ অভিযান চালানো হয় । উখিয়ার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী তারেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।

 

তিনি বলেন, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিমুল আহসান খাঁনের নেতৃত্বে বন বিভাগ, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। সরকারি বনভূমির জায়গা দখল করে অবৈধভাবে টিন, বাঁশ , পলিথিন ও বাশের ছাঁটাই দিয়ে ঘর নির্মাণ করে তারা বসবাস করে আসছিলেন। তাদেরকে একাধিকবার এসব স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলেও তারা সরকারি আদেশ অমান্য করায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে ।

আগেকক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ২৪
পরেগনতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে : সাবেক এমপি শাহজাহান চৌধুরী