প্রকাশিত সংবাদে সিদ্দিক আহমদ এর নিন্দা ও প্রতিবাদ।

0
10
প্রেস বিজ্ঞপ্তি:
“জালিয়াপালংয়ের মানব পাচার এবং ইয়াবা সম্রাট সিদ্দিক আহমদ ধরাছোঁয়ার বাইরে” শিরোনামে dmcbnews24.com ও  jknewstv.com অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি এহেন বানোয়াট মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মিথ্যাচার না করার জন্য সংবাদ কর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
আমি পবিত্র ওমরা হজ্ব করার জন্য সৌদি আরব গিয়েছিলাম এবং মানব পাচার ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত নেই এবং ছিলাম না।
উল্লেখ্য যে, আসন্ন জালিয়াপালং ইউপির ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় আমার প্রতিপক্ষ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যে গুজব ছড়াচ্ছে।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের আমার শ্রদ্ধাভাজন সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু রাজনৈতিক প্রতিহিংসায় আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে । তদন্ত পূর্বক এদের বিচারের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।
উল্লেখিত, বানোয়াট, মিথ্যা, ও গুজবি সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসনসহ সর্বস্তরের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হইল।
নিবেদক:-
সিদ্দিক আহমদ
পিতা-মৃত ফজল আহাম্মদ

সোনাইছড়ি, জালিয়াপালং, উখিয়া, কক্সবাজার।

আগেচকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ কর্মচারীর মৃত্যু
পরেশনিবার শুরু হচ্ছে জেএসসি, জেডিসি ও কারিগরি শিক্ষা পরীক্ষাঃ রামুতে ৪ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী