
কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজারে দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারত নবম ফ্রেন্ডশিপ ডায়ালগ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক তুলে ধরে বলেন,একটি সমৃদ্ধশালী নিকটতম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের বৃহত্তর উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ অবদান রাখতে পারে। বিগত কয়েক দশকের মধ্যে বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে সবচেয়ে ভাল অবস্থায় রয়েছে। সরকারি পর্যায়ে বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্ক সবচেয়ে ভাল অবস্থায় রয়েছে এবং এ সময় দু’দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে আমরা সকল ক্ষেত্রে একসাথে এগিয়ে যাব বলে তিনি উল্লেখ করেন।
এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দুই দিনব্যাপী এই সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম এবং স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। এ সময় ভারতের বিজেপির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল রাম মাধম বারানাশী, আসাম রাজ্যের অর্থমন্ত্রী হীমান্ত ভীষ্ম শর্মা ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস উপস্থিত ছিলেন।













