এবার হালিতে পেঁয়াজ বিক্রি, দাম ১৬ টাকা

0
6

কক্সবাজার খবর ডেস্কঃ

ক্রমাগত দাম বাড়ায় পাত থেকে একরকম উধাও হয়ে গেছে কাঁচা পেঁয়াজ, পেঁয়াজের সালাদ, ছোট-বড় মাছের দো-পেঁয়াজো। অনেকের তরকারি ডালায় যে কয়টা পেঁয়াজ দেখা যাচ্ছে তাও ‘সবে ধন নীলমণি।’ এরই মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে পেঁয়াজের বিক্রিতে দেখা গেলো এক নতুন ধারা।

শনিবার উপজেলার চান্দাইকোনা, ধানগড়া, ব্রহ্মগাছা, নিমগাছিসহ বিভিন্ন হাটবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

চান্দাইকোনা বাজারের খুচরা কাঁচামাল ব্যবসায়ী সোনাউল্লাহ এক প্রশ্নের জবাবে ইত্তেফাককে বলেন- এক কেজি পেঁয়াজ গুণে দেখা গেছে সংখ্যায় তা হয় ৩৬ থেকে ৪১টি। অর্থাৎ সর্বোচ্চ ১০ হালি। তাই যাদের পয়সা কম তারা হালি হিসাবে পেঁয়াজ কিনছেন।

 

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীমুর রহমান জানান, স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দদের অতি মুনাফা লোভীদের বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে। কেউ মজুদ করে থাকলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগেরামু চৌমুহনীতে ড্রেনের দূষিত কাদা পানির কারণে দূর্ভোগ চরমেঃ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ 
পরেদোহাজারীতে প্রেমে ব্যর্থ হয়ে বিষ পানে যুবকের আত্মহত্যা