বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৩ জনের মৃত্যু

0
8

বরগুনার পাথরঘাটা উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামে এ ঘটনা ঘটে বলে পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান।-বিডিনিউজ

নিহতরা হলেন- ওই গ্রামের আমজেদ আলী খায়ের স্ত্রী হামিদা বেগম (৫০), তার ছেলে রাসেল (২৫) ও হামিদার দেবর দেলোয়ার হোসেন খান (৪৫)।

ওসি বলেন, দেলোয়ার বাড়ির একটি সুপারি গাছ কাটার পরে সেটি পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে। তাতে তার ছিঁড়ে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামিদা বেগম ও তার ছেলে রাসেলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে জানান ওসি।

আগেকক্সবাজারে শীঘ্রই শুদ্ধি অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী
পরে৫৫-৬০ টাকার বেশি দামে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি করলে জেল জরিমানা