ভারতীয় মন্ত্রীর সিনেমায় মোশাররফ করিম!

0
8

বিনোদন ডেস্কঃ

পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশনায় সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশের তারকা মোশাররফ করিম। এমন খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

সম্প্রতি ভারত-বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশে এসেছিলেন ব্রাত্য বসু। তখনই মোশাররফ করিমের সঙ্গে আলোচনাটা সারেন ওপার বাংলার এই মন্ত্রী।

জনা যায়, নতুন এই ছবিটির নাম ‘ব্যবধান’। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম ও আবির চ্যাটার্জি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে এর দৃশ্যধারণ শুরু হবে। এছাড়াও বাংলাদেশ থেকে আরও অভিনয় শিল্পী থাকবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ব্রাত্য বসু নিজেই।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু একজন নাট্যকর্মী। চলচ্চিত্রেও রয়েছে তার বেশ সুনাম।

তিনি সর্বশেষ ২০১০ সালে একটি সিনেমার নির্দেশনা দেন। এবার আসছে তার পরবর্তী নির্দেশনা।

আগেজেএসসি,জেডিসি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে রামুতে যানজট নিরসন করতে সড়কে ইউএনও
পরেপটিয়ায় ৭ রোহিঙ্গা নাগরিক গ্রেপ্তার