
শাহরুখ খান চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও এর সহযোগী সংগঠনের সহ-চেয়ারম্যান এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের সহ-কর্ণধার। তাকে প্রায়ই টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক ও স্টেজ শোতে পরিবেশনা করতে দেখা যায়। পণ্যের শুভেচ্ছাদূত ও শিল্পোদ্যোগের জন্য গণমাধ্যম তাকে প্রায়ই “ব্র্যান্ড এসআরকে” বলে উল্লেখ করে থাকে।
আবুধাবিতে তৃতীয় বারের মতো বসতে যাচ্ছে ’টি-টেন’ ক্রিকেট টুর্নামেন্টের আসর। এ উপলক্ষ্যে আগামী ১৪ নভেম্বর এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের ইভেন্ট আয়োজন করছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নির্মাণ ও বিতরণকারী প্রতিষ্ঠান ’রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’।
এবার সেই ’রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এর আমন্ত্রণে সেই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হবেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। অনুষ্ঠানটিতে পারফর্ম করবেন উপমহাদেশের আন্তর্জাতিকমানের শিল্পীরা। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিবেন শাকিব খান!
টি-১০ টুর্নামেন্ট-এর উদ্বোধনী আয়োজনে নাচ, গান আর অভিনয়ে মাতিয়ে তুলবেন আমন্ত্রিত শিল্পীরা। অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও পারফর্ম করবেন দক্ষিণ ভারতীয় মেগাস্টার মামোত্তি, পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম, বলিউডের এই সময়ের আবেদনময়ী অভিনেত্রী নোরা ফাতেহি ও দক্ষিণ ভারতের সুপার মডেল ও অভিনেত্রী পার্বতী নয়ার।
উদ্বোধনী মঞ্চে পারফর্ম না করলেও টুর্নামেন্টে অংশ নেয়া বিভিন্ন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মঞ্চে থাকবেন সানি লিওনের মতো ভারতীয় তারকারা!
শাকিব খান জানান, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দুবাই ক্রিকেট বোর্ড। কিন্তু কনসার্ট আয়োজন করছে শাহরুখ খানের ’রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। সেখান থেকে থেকে আমার সঙ্গে কিছুদিন আগে যোগাযোগ করে। ওই কোম্পানির ৪-৫ ম্যানেজার বাংলাদেশে এসে আমার সঙ্গে মিটিং করে। আমি ’রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’র অতিথি হয়ে সেখানে পারফর্ম করবো। শাহরুখ খান পারফর্ম না করলেও তিনি সেখানে থাকবেন।
আগামী ১২ নভেম্বর রাতের ফ্লাইটে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন শাকিব খান এবং ফিরবেন ১৬ নভেম্বর। এমনটাই জানান তিনি।
উল্লেখ্য,শাকিব খান ১৯৯৯ সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাইতো সুখী হতে চায় চলচ্চিত্রে, আফতাব খান টুলু পরিচালিত এ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন। এতে তার বিপরীতে ছিল আরেক নবাগতা কারিশমা শেখ। শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা, যা ১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পায়।













