ঈদগাঁওতে যুবলীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ কাল 

0
6
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
দক্ষিন এশিয়ার বৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ঈদগাঁও ইউনিয়ন শাখার উদ্যােগে সংগঠনের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে এক যুব সমাবেশ অনুষ্টিত হতে যাচ্ছে কাল।
১১ নভেম্বর বিকেল তিনটায় ঈদগাহ পাবলিক লাইব্রেরী মাঠে এ যুব সমাবেশ ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাশেল উদ্দিন রাশেদের পরিচালনায়
অনুষ্ঠিত হবে। সমাবেশ উদ্বোধন করবেন,সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, ক্লিন  ইমেজের যুবনেতা রাজিবুল হক চৌধুরী রিকো।
প্রধান অতিথি থাকবেন,জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, প্রধান বক্তা হিসেবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।
প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে এ উৎসবে তৃনমূলের নেতাকর্মীদের উপস্থিত থেকে যুব সমাবেশকে সফল ও স্বার্থক করার আহবান জানান সংগঠনের ইউনিয়ন সভাপতি এবং সম্পাদক।
আগেজুয়ার ১০০ টাকার দ্বন্দ্বে যুবক খুন
পরেরামুতে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালিত