
উখিয়া প্রতিনিধিঃ
উখিয়ার জঘন্যতম ফোর মার্ডার হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কোটবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় কোটবাজার স্টেশন চত্বরে ফোর মার্ডার বিচার বাস্তবায়ন কমিটির ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে দ্রুত বিচারে দবিতে একাত্মতা প্রকাশ করেছে উখিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন,উখিয়ার ইতিহাসে এক জঘন্যতম অধ্যায় ফোর মার্ডার। এই হত্যাকান্ত আমাদের প্রত্যেকের হৃদয়কে আঘাত করেছে, সুষ্ঠু বিচার সম্পন্ন হলে আঘাত কিছুটা হলে মুছে যাবে। দ্রুত বিচার পক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান মানববন্ধনে আগত বক্তারা।












