রাজধানীর হাজারীবাগে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

0
2

রাজধানীর হাজারীবাগ এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাদিম বাহাদুর (৩৮)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান

তিনি জানান,মঙ্গলবার রাতে র‍্যাবের টহল দলের সঙ্গে ‘গু‌লি‌ বিনিময়ের’ ঘটনায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নাদিম বাহাদুর নিহত হয়েছেন।এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

নিহত নাদিম বাহাদুরের নামে নয়টি মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আগেগৃহঋণের সর্বোচ্চ সীমা বেড়ে ২ কোটি টাকা
পরেকাঁচা লবণ খেলে শরীরের যেসব ক্ষতি হয়