চার বছর আগেই দ্বিতীয় বিয়ে করেছেন মম!

0
10

চার বছর আগেই বিয়ে করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন । তবে এতদিন বিষয়টি গোপন ছিল। তাদের কেউই বিষয়টি প্রকাশ্যে আনেননি। তবে নানা সময় তাদের প্রেম-বিয়ের গুঞ্জনে মুখর ছিল শোবিজ অঙ্গন।

বুধবার শিহাব-মম তাদের চতুর্থ বিয়েবার্ষিকী উদযাপন করছেন। দুজনই ফেসবুকে কেক কাটার ছবি প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। আর এতেই তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।

প্রকাশিত ছবিতে একসঙ্গে শিহাব-মমকে বিয়েবার্ষিকীর কেক কাটতে দেখা যায়। ছবিটি প্রকাশ করে শিহাব শাহীন ক্যাপশনে লেখেন, ‘চতুর্থ বিয়েবার্ষিকীর শুভেচ্ছা মম’।

মম লেখেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’

সহকর্মীরা ভালোবাসামাখা শুভেচ্ছাও জানাচ্ছেন শিহাব-মম দম্পতিকে। মম তার ফেসবুকে শিহাবের সঙ্গে কেক কাটার ছবি দিয়ে ক্যাপশন লিখেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেয়ার জন্য’। অন্যদিকে শিহাব তার ফেসবুকের ক্যাপশনে লিখেছেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম’।

বিয়ে প্রসঙ্গে শিহাব শাহীন গণমাধ্যমে জানান, ‘আমরা ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবেই বিয়ে করেছি। তার আগে বেশ কয়েকবছর প্রেম ছিল। নিজেদের জানা-শোনা ও বন্ধুত্ব থেকেই আমরা এক হয়েছি। সবার কাছে দোয়া চাই আমাদের সুখী দাম্পত্যজীবনের জন্য।’

২০১০ সালের ৩১ মার্চ পরিচালক এজাজ মুন্নাকে ভালোবেসে বিয়ে করেন মম। ২০১১ সালের ২ মার্চ তাদের সংসার আলো করে আসে এক পুত্র সন্তান। পরবর্তীতে এ সংসারের ইতি টানেন মম। তারপর শিহাব শাহীনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেত্রী।

আগেপাঠাও সার্ভিস দিচ্ছে সন্দেহে মোটরসাইকেল চালককে মারধর
পরেতামাক বিরোধি ব্যতিক্রমী প্রচারণায় মেয়র মুজিব