
আলাউদ্দিন, লোহাগাড়া :
লোহাগাড়ায় মারছা পরিবহন বাসের ধাক্কায় মো: ইসমাঈল (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২২ নভেম্বর ) বেলা দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি মিডওয়ে ইনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নুরুল আলম রাজা সিটিজি টাইমসকে মুঠোফোনে নিশ্চিত করেছেন। নিহত ইসমাঈল বন্দরবান জেলার লামা উপজেলার আজিজনগরের মিশন পাড়ার মো: ইব্রাহিমের ছেলে।
এতে মোটরসাইকেলের থাকা হোসাইন নামে আরও এক আরোহী আহত হয়েছেন। ।
প্রত্যক্ষদর্শী নুরুল আলম রাজা সিটিজি টাইমসকে বলেন, চুনতি সীরত মাহফিলে জুমার নামাজ আদায় করতে আজিজ নগর থেকে যাচ্ছিল ইসমাঈল ও হোসাইন ।
এ সময় পিছন থেকে মারছা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইসমাঈলের মৃত্যু হয়। এ সময় পেছনে থাকা অপর আরোহী হোসাইন গুরুতর আহত হয়।
চুনতি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সিটিজি টাইমসকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে নিহত যুবকের মরদেহ উদ্ধার করি। নিহতের স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে। তারা আসতেছে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের মরদেহ ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে ।











