[post_category_links]

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: ফখরুল

[post_sub_title]
[post_reporter_with_date]

কক্সবাজার খবর ডেস্কঃ

আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কৃষিবিদ জাবেদ ইকবাল স্মরণে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

 

 

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের ঘণ্টা বেজেছে। সেদিন আমাদের খন্দকার মোশাররফ হোসেন সাহেব বলেছেন– ইডেনে উনি (শেখ হাসিনা) ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করেছেন ক্রিকেট খেলা, তাদেরও (সরকার) ঘণ্টা বাজছে আর কী। ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে চারদিকে।’

 

 

সরকার সবক্ষেত্রে ব্যর্থ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নানা ক্ষেত্রে ব্যর্থতাই সরকারের পতন ডেকে আনছে। তাদের সময় ফুরিয়ে এসেছে। ক্ষমতাসীনরা এখন বিএনপি জুজুতে ভুগছে। এ সময় দলমত নির্বিশেষে সবাইকে সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]