লামায় বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

0
9

বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে মো: সাহেদ(২৬) নামের একব্যক্তির আত্মহত্যা করেছে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলাস্থ রূপসী পাড়া ইউনিয়নের ০২ ওয়াডের মাস্টার পাড়ায় মাইন উদ্দিনের কড়ই বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

মৃত মো: সাহেদ(২৬) উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ২ নং ওয়াডের মাস্টার পাড়া এলাকার মকবুল হোসেন প্রকাশ জাবেরের ছেলে।

জানা যায়, সোমবার দুপুর ১২টা দিকে মাস্টার পাড়ার মাইন উদ্দিনের কড়ই বাগানে এলাকার লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে সাহেদ বাগানে গিয়ে বিষ পান করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার সেকেন্ড অফিসার এস আই খালেদ মোশারফ।

তিনি বলেন, “লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

আগেবক্তা বেড়ে যাওয়া কিয়ামতের আলামত
পরেগ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট নেতা ডা.নাছিরের আন্তর্জাতিক হাতি বিশেষজ্ঞ সম্মেলনে যোগ দিতে মালেশিয়া গমন