
আজ বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গাজীপুরের টঙ্গীতে একটি স্পিনিং মিলে। ইতিমধ্যে সেখানকার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
তবে সেই আগুনের শিখা নেভানোর আগেই আগুন লাগলো ঢাকা ইপিজেডের একটি পোশাক কারখানায়। এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আনুমানিক বিকেল সাড়ে চারটায় এ আগুন লাগে। তবে এই দুই ঘটনার কোনোটিতেই এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রোমেল বলেন, টঙ্গী ফায়ার সার্ভিস থেকে তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আশপাশে থাকা আরও কয়েকটা স্টেশনকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে বলা হয়, টঙ্গীর আগুনটি অনেক বড়। হতাহতের খবর আমরা এখনো পাই নি, ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না।













