লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

0
10

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ার চরম্বা মাইজবিলা পুর্বপাড়ায় বন্যহাতির আক্রমণে এক নুরুল ইসলাম (৩৮)নামের যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার(৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন নিহত নুরুল ইসলাম ওই এলাকার আবদুস ছোবহানের পুত্র পেশায় কৃষক।

চরম্বা ইউনিয়ন যুবলীগ নেতা খানে আলম জানান , ১০/১২টি বন্যহাতির একটি দল বনাঞ্চল থেকে ধানক্ষেতে হানা দিলে। স্থানীয় লোকজন হাতি তাড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন। এতে বন্যহাতি ক্ষিপ্ত হয়ে মানুষের উপর আক্রমণ করে। দৌঁড়াদৌঁড়ির সময় কৃষক নুরুল ইসলাম মাটিতে পড়ে যায়। এসময় বন্যহাতি এসে আক্রমণ করলে ঘটনাস্থলে নিহত হন।

 

 

পরে হাতিরদল ঘটনাস্থল ত্যাগ করলে নিহতের লাশ উদ্ধার করে স্থানীয়রা, এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই জহিরুল ইসলাম জানান, হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আগেটেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১
পরেকক্সবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত