সড়ক দুর্ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেত্রী নিহত

0
4

সড়ক দুর্ঘটনায় ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক ফারমিন মৌলি নিহত হয়েছেন। মঙ্গলবার তিনি ঢাকা থেকে গোপালগঞ্জ নেমে মোটরসাইকেলে করে পিরোজপুরের নাজিরপুর ফেরার পথে রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারমিন মৌলি নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খানের দ্বিতীয় কন্যা।

পরিবার সূত্র জানায়, মৌলি বিকালে ঢাকা থেকে বাসে করে নাজিরপুরের উদ্দেশে রওনা হন। পথে গোপালগঞ্জে তাকে বহন করা দোলা পরিবহনের গাড়িটি বিকল হয়। পরে সেখান থেকে মো. রাকিবুল হাসান নামে এক আত্মীয়কে ফোন করে তার সঙ্গে মোটরসাইকেলে নাজিরপুরের উদ্দেশে রওনা হন মৌলি। পথে তিনি শীতের পোশাক পড়তে নামেন।

মোটরসাইকেল চালক রাকিবুল হাসান জানান, এ সময় আমি রাস্তার পাশে মোটরসাইকেল রেখে প্রকৃতির ডাকে সাড়াদিতে বসি।আর হঠাৎ দেখি একটি অ্যাম্বুলেন্স ও টমটম গাড়ি যাচ্ছিল। আর এ সময় ফিরে দেখি রাস্তার ওপর গুরুতর আহত হয়ে পড়ে আছে ফারমিন মৌলি। পরে তাকে স্থানীয়দের সহায়তায় টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মৌলি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দিয়ে ওই দিন নাজিরপুরের বাসায় ফিরছিলেন।

এ ব্যাপারে নাজিরপুর থানা পুলিশের ওসি মো. মুনিরুল ইসলাম মুনির ছাত্রলীগ নেত্রীর নিহতের খবর নিশ্চিত করে জানান, তার (মৌলি) লাশ রাতেই নাজিরপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

আগেবীর বাহাদুরের আন্তরিকতায় পাল্টে যাচ্ছে বাইশারী-ঈদগড় সড়ক
পরেকক্সবাজারের রামু- ফতেখাঁরকুল-মরিচ্যা মহাসড়ক প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পসহ ৭ প্রকল্প একনেকে অনুমোদন