লোহাগাড়ায় ফের বন্যহাতির আক্রমণে পাহারাদার নিহত

0
8

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার লোকালয়ে  নির্মাণাধীন একটি ব্রীজের পাহারাদার মো:শাহাব উদ্দিন ( ৫৫) দায়িত্ব পালনের সময় বন্যহাতির আক্রমণে মারা গেছেন।

১১ ডিসেম্বর ( বুধবার) সকাল ৬টার দিকে উত্তর কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে নির্মাণাধীন ব্রীজের পাশে নিহতের লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

লোহাগাড়া থানার পুলিশ পরির্দশক ( তদন্ত) রাশেদুল ইসলাম সিটিজি টাইমসকে নিশ্চিত করেছেন। তিঁনি জানান, নিহত শাহাব উদ্দিন চকরিয়া উপজেলার বড় বেওলা ইউনিয়নের মৃত নুরুল হোসেন বলি পুত্র।

স্থানীয় আ’লীগ নেতা মো: ইসমাঈল সিটিজি টাইমসকে জানান, রাত ২টা দিকে উত্তর কলাউজান ইউনিয়নের এলাকায় একদল বন্য হাতি হানা দিয়ে তাণ্ডব চালায়।

এ সময় ব্রীজে পাহারাদার হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতির আক্রমণের শিকার হন।একপর্যায়ে হাতির দলটি পাহারাদার শাহাব উদ্দিনকে শুড় দিয়ে পেঁচিয়ে পায়ের নিচে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) রাশেদুল ইসলাম সিটিজি টাইমসকে বলেন, সকালে কলাউজানে হাতির আক্রমণে এক পাহারাদারের মৃত্যুর খবর পেয়ে সেখানে থানার একটি টিম পাঠানো হয়েছে । এ ব্যাপারে আমরা আইগত যা করার ব্যবস্থা নিচ্ছি।

উল্লখ্য : ৭ ডিসেম্বর রাতে লোহাগাড়ায় উপজেলার চরম্বা মাইজবিলায় লোকালয়ে ডুকে তান্ডব চালায় বন্যহাতির দল। এসময় হাতির আক্রমণে নুরুল আলম নামে এক কৃষক নিহত হয়েছে।

আগেচবির ৫ হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার
পরেমাছের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে দুই রোহিঙ্গা গ্রেপ্তার