
কক্সবাজার খবর ডেস্কঃ
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের আগে বাকলিয়া থানাধীন কর্ণফুলী মেহেদীবাগ জামে মসজিদে দুই মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন।
তারা হলেন মো. মফিজুর রহমান প্রকাশ ভাগিনা মানিক (২৬) ও আব্দুল হালীম দুদু (৩২)।
সিএমপির বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দিনের কাছে মসজিদে উপস্থিত মোসল্লিদের উপস্থিতিতে ভবিষৎতে আর মাদক ব্যবসা করবেনা মর্মে তারা আত্মসমর্পন করেন।
এছাড়া উপস্থিত মোসল্লিগন দুই হাত উত্তোলন করে ওয়াদা করেন তাদের নিজ নিজ এলাকায় কাউকে মাদক ক্রয়-বিক্রয় ও মাদক সেবন করতে দেয়া হবে না। কাউকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করতে দেখলে পুলিশকে সংবাদ প্রদানের মাধ্যমে সহয়তা করবেন।আত্মসর্মপণ করা আসামীদ্বয়ের বিরুদ্ধে বাকলিয়া থানায় একাধীক মামলা রয়েছে।











