রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা

0
8

উখিয়া প্রতিনিধিঃ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগিয়ে এক রোহিঙ্গা কিশোরী আত্মহত্যা করেছে।

শনিবার বিকালে ক্যাম্প পুলিশের সহযোগীতায় লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোরী হচ্ছেন আজিদা আকতার (১৪)। সে উখিয়া ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের নুরুল আলমের মেয়ে।

 

 

রোহিঙ্গারা জানিয়েছেন, মায়ের সাথে সামান্য কথা কাটাকাটির পরে মা বাড়ি থেকে কক্সবাজার শহরে চিকিৎসা করতে যান। মা যাওয়ার কিছুক্ষণ পর প্লাস্টিকের চেয়ারে দাঁড়িয়ে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন। পাশ্ববর্তী লোকজন বাড়ীর দরজা ভেঙ্গে কিশোরীর লাশ দেখতে পান।

উপস্থিত রোহিঙ্গারা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।

আগেবোয়ালখালীতে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান: বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার
পরেপেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু